সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৮
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় নদীতে ৫ যান, তিন জনের মরদেহ উদ্ধার।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২২, ২০২৫, ১:৩০ পূর্বাহ্ণ
  • ৫৩ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় নদীতে ৫ যান, তিন জনের মরদেহ উদ্ধার।

নারায়নগন্জ প্রতিনিধি(ফতুল্লা )

ফতুল্লার বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদী পারাপারের সময় ফেরিতে থাকা একটি ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহন নদীতে ছিটকে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত দশটার দিকে মাঝনদীতে এই বিপত্তি ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ রাত দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজদের নিথর দেহ উদ্ধার করে।

​নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ। নৌ পুলিশ সূত্রে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর দুই তীরের পরিবেশ ভারী হয়ে ওঠে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বক্তাবলী ঘাট থেকে ছোট-বড় অন্তত ২০টি যানবাহন নিয়ে ফেরিটি ওপারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ধলেশ্বরী নদীর ঠিক মাঝখানে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের চালক ইঞ্জিন চালু করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যান, দুটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাকসহ পাঁচটি যানবাহনই ফেরি থেকে ছিটকে উত্তাল নদীতে তলিয়ে যায়।

​দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী পানিতে তলিয়ে যান। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় গভীর রাতে নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

​বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) রকিবুজ্জামান জানান, ফেরিতে থাকা অবস্থায় চালকের অসতর্কতার কারণে ট্রাকটি সচল হয়ে যাওয়ায় এই প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell