সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০১
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

ফতুল্লার বক্তাবলীতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ৯:০২ পূর্বাহ্ণ
  • ৩৩৩ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লার বক্তাবলীতে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যার চেষ্টা

পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার বক্তাবলী চর বয়রাগাদী এলাকার মো. নবীর হোসেন নামে এক ব্যাক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরে আহতের ছেলে বাদী হয়ে ৮ জনকে আসামী করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় বাদি উল্লেখ করেন, ফতুল্লার বক্তাবলী চর বয়রাগাদী এলাকার মো. মিলন (২৪), মতিউর রহমান জজ মিয়া (৬৫), মোঃ সাব্বির (২২), মোঃ দেলোয়ার (৪৫), ইমন (২৪), মাছুম (৫০), মোঃ সালাউদ্দিন (২৮) ও সুলতান (৩৫) এর সাথে মো. নবীর হোসেনের পূর্ব শত্রুতা চলে আসছে।

রবিবার বেলা সোয়া ১১ টার সময় আমার পিতা মোঃ নবীর হোসেন (৫৭) পার্শ্ববর্তী গ্রামে তাহার ফুফাতো ভাই আফাজ উদ্দিন (৫২) এর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে সাড়ে ১১ টার সময় ফুফাতো ভাই এর বাড়ীর পিছনে কাঁচা রাস্তার উপর পৌঁছাইলে পূর্ব শত্রুতার জের হিসাবে মামলার উল্লেখিতরা হাতে ধারালো চাপাতি, লোহার রড, বাশের লাঠি ইত্যাদি।

সহকারে বে-আইনী ভাবে দলবদ্ধ হইয়া আমার পিতাকে চারিপাশ থেকে ঘিরিয়া ফেলে। এক পর্যায়ে বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠি দিয়া আমার পিতাকে এলোপাতাড়ী ভাবে শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া নীলা ফোলা জখম করে।

২নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া আমার পিতাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় কোপ মারিতে গেলে আমার পিতা উক্ত কোপ তাহার ডান হাত দিয়া প্রতিহত করিলে তাহার বৃদ্ধা আঙ্গুলের উপরে লাগিয়া আঙ্গুলটি দি-খন্ডিত হইয়া যায়।

৩, ৪ ও ৫নং বিবাদীগণ তাহাদের হাতে থাকা লোহার রড দিয়া আমার পিতার শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া নীলা ফোলা জখম করে। ৬নং বিবাদী আমার পিতার লুঙ্গীর কোচরে থাকা নগদ ৫০,০০০/- টাকা নিয়া নেয়।

 

আমার পিতার চিৎকারে আমার পিতার ফুফাতো ভাই আফাজ উদ্দিন (৫২) সহ আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা এই মর্মে হুমকি দেয় যে, এই ঘটনার বিষয়ে মামলা মোকদ্দমা করিলে জীবনে শেষ করিয়া ফেলিবো।

সংবাদ পাইয়া আমি ঘটনাস্থলে যাই এবং আমার পিতাকে স্থানীয় লোকজনদের সহয়তায় তাহাকে সিএনজি যোগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়া ভর্তি করি।

বর্তমানে আমার পিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিয়াছে। আমার পিতা একটু সুস্থ হইলে তার নিকট ঘটনার বিস্তারিত শুনিয়া থানায় আসিয়া এজাহার করিতে বিলম্ব হইল।

এদিকে, ভিকটিম নবীর হোসেনের পুত্র নিহাদ এ প্রতিনিধিকে বলেন- সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা আসামীদের গ্রেফতারের বিষয়ে তৎপর রয়েছে। তবে ঘটনার পর থেকে আমরা আতংকে দিন যাপন করছি। আমরা চাই দ্রুত আসামীদের গ্রেফতার করা হউক।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোঃ গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন- আমার সামনে লোক আছে, তাই মামলার স্বার্থে সব কথা এখন বলা যাবেনা। পরে কথা বলবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell