বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৫৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৭, ২০২২, ৯:২১ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিষ কুমার নন্দী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) সকালে উপজেলার ভুইগড় কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুমার নন্দী কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুরের মনিন্দ্র নন্দির ছেলে। বর্তমানে তিনি ফতুল্লার ভুইগড় কড়ইতলার আব্বাসের বাড়ির ভাড়ায় থাকেন।

এর আগে ১৭ জুলাই রোববার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে তার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, তার প্রতিবন্ধী মেয়ে স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত ধর্ষক আশিষ কুমার নন্দি একই হোসিয়ারিতে কাজ করেন। চলতি বছরের ১৪ মে রাত সাড়ে আটটায় হোসিয়ারি কারখানা ছুটি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে চকলেট, চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সেইসঙ্গে বিষয়টি কাউকে না বলার জন্য হত্যার হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরে ভুক্তভোগী কিশোরীর পেটের ব্যথা হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে দেড় মাসের গর্ভবতী বলে জানা যায়।

এ বিষয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক মো. হানিফ বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell