শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ফরিদপুরে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৪, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
  • ৩৯৯ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে নিজ ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় তার মরহেদ উদ্ধার করা হয়।

ফরিদপুরের সালথা উপজেলায় রা‌বেয়া খাতুন (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রা‌বেয়া ওই গ্রামের কৃষক মো. জালাল মোল্যার মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে রা‌বেয়া ছিল মেজো। সে এবার সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য লটারিতে মনোনীত হয়।

নিহত ছাত্রীর বোন আছিয়া বেগম বলেন, রা‌বেয়া অনেক জেদি ছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রা‌বেয়া‌কে বাড়িতে রেখে আমার মা ছোট ভাইকে মাদরাসায় এগিয়ে দিতে যান। তখন বাড়ির পাশের খোলা মাঠে রা‌বেয়া তার সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। সেখানে এক সহপাঠীর সঙ্গে রা‌বেয়ার ঝগড়া হয়। এতে সে অভিমান করে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন, রা‌বেয়া এবার উপ‌জেলার কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দিয়েছে। পাশাপাশি সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির জন্য লটারিতে মনোনীত হয়েছিল। তবে নতুন স্কুলে যাওয়ার আগেই রা‌বেয়া চলে গেল।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রা‌বেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell