সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফরিদপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর,বিচার দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩০, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
  • ১৩৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফরিদপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর,বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার বাগাট বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম ফারদিন। তিনি উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দক্ষিণপাড়া গ্রামের তোফায়েল মোল্যার ছেলে।

ভুক্তভোগী পরিবার, বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ফারদিন। ওই ছাত্রী নিজেই এর প্রতিবাদ জানালে ফারদিন আরও বেপরোয়া হয়ে ওঠেন। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানান।

এরপর ছাত্রীর বাবা ফারদিনকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে আরও ক্ষুব্ধ হন ফারদিন। এর জের ধরে তিনি সহযোগীদের নিয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাগাট বাজার ওই শিক্ষার্থীর বাবার ওপর হামলা চালান

এদিকে, এ ঘটনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ওই যুবকের শাস্তির দাবিতে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর বাবা দিপংকর ঘোষ বলেন, আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই প্রেম প্রস্তাব দিয়ে আসছিলেন ফারদিন। এতে রাজি না হওয়ায় গতকাল বুধবার স্কুল থেকে যাওয়ার সময় তার পথ আটকিয়ে কুপ্রস্তাব দেয়। বাড়িতে গিয়ে মেয়ে বিষয়টি জানালে আমি ওই ছেলেকে বিরত থাকতে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর বাগাট বাজার এলাকায় আক্রমণ করে ও মারধর করে।

বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, দীর্ঘদিন ওই যুবক আমার স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। এ বিষয়ে তার অভিভাবককে আমরা অবহিত করেছি। গতকাল সে স্কুলে এসে ওই শিক্ষার্থী ও আমাদের দেখে নেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে জানতে পারি ওই শিক্ষার্থীর বাবাকে মারধর করা হয়েছে। আমরা এর শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell