শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৯
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ফুটবলে এশিয়ান গেমস খেলার সুযোগ মিলছে বাংলাদেশ নারী ফুটবল দলের

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৫, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
  • ৫৫৩ ০৯ বার দেখা হয়েছে

আগামী সেপ্টেম্বরে চীনের হ্যাংজোতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলে খেলার সুযোগ মিলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভায় গেমসে নারী ফুটবল দলকে অন্তর্ভূক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিওএ প্রথমে পুরুষ ফুটবল দলকে অন্তর্ভূক্ত করলেও বাদ রেখেছিল নারী ফুটবল। অনেক পানি ঘোলা করে শেষ পর্যন্ত বিওএ নারী ফুটবল দলের খেলা নিশ্চিত করে।

নারী ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানো নিশ্চিত করা প্রসঙ্গে বাফুফের সদস্য ও মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘জেনেছি বৃহস্পতিবার বিওএ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। এটা মেয়েদের জন্য ভালো খবর। এখন আমরা গেমসে অংশগ্রহণের জন্য প্রস্তুতি চালিয়ে যাবো।’

মেয়ে ফুটবল দল প্রস্তুতির মধ্যেই আছে। তবে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে নারী ফুটবল দলকে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে বাফুফের।

মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা ৫টি দেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছি। দেশ পাঁচটি হচ্ছে-কিরগিজস্তান, তাজিকিস্তান, গুয়াম, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। এর মধ্যে কিরগিজস্তান, তাজিকিস্তান ও সিঙ্গাপুর খেলবে না বলে জানিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বাকি দুই দেশ এবং এর বাইরে আরব আমিরাত, নেপাল ও বাহরাইনকেও চিঠি দেওয়া হয়েছে। আমরা এই দেশগুলো নিয়ে কাজ করছি। আশা করি জুনের উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে পারবো।’

মেয়েদের ফ্রেন্ডলি ম্যাচ কি ঘরের মাঠে হবে নাকি বাইরে সেটা নির্ভর করে যে দেশ রাজি হবে তাদের সঙ্গে আলোচানার ওপর।

‘আমরা দুটি ম্যাচ খেলার জোর প্রচেষ্টা চালাচ্ছি। ঘরে হোক কিংবা বাইরে- আমরা ম্যাচ খেলতে পারলে এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য উপকার হবে’- বলছিলেন মাহফুজা আক্তার কিরণ।

এশিয়ান গেমস হবে চীনের হ্যাংজোতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এবং তার আগে সাফ চ্যাম্পিয়নশিপ হবে নেপালে ১২ থেকে ২৪ আগস্ট।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell