মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৫
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা,সাথে পাওয়া গেল চিঠি

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৮, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ
  • ১৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা,সাথে পাওয়া গেল চিঠি

ফেনীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদা ইয়াসমিন (৩৩) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী রেলস্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া যায়।

 

যেখানে লিখা ছিল, ‘পৃথিবীতে সন্তানের চেয়ে আপন কেউ হয় না। এক সন্তান আপন না হলেও আরেক সন্তান আপন হয়। তাই খুব কষ্ট হয় আমার মেয়েকে ছাড়া বাঁচতে। আমার মেয়ে যখন মা বলে জড়িয়ে ধরে আমার মনে হয় সারা পৃথিবীর সুখ আমার কাছে। মা-বাবা তোমরা যদি পারো আমাকে ক্ষমা করো। আমি তোমাদের কারো বোঝা হতে চাই না। তাই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আমার লাশটুকু গ্রহণ করো। কেউ যদি আমার ০১৩০৩-১৮*** এই নম্বরে ফোন করে আমার মরদেহ পাঠায়’।

তবে এ চিরকুটের বিষয়ে এখনও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি। নিহত ফরিদা পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথ দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল ‘সুবর্ণা এক্সপ্রেস’ ট্রেনটি। ফেনী রেলস্টেশনের অদূরে খাজুরিয়া এলাকায় ওই নারী হঠাৎ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে তার শরীর ও পায়ের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ফেনী রেলস্টেশন মাস্টারকে জানালে তিনি বিষয়টি রেল পুলিশকে জানান। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলস্টেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই নারী শাড়ি পরিহিত ছিল। তার সঙ্গে থাকা ব্যাগে একটি চিরকুট পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell