রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৮
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

ফেসবুকে কটূক্তি করে দেওয়া পোস্ট নিয়ে পরিবারের মধ্যে সংঘর্ষ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২৩, ৯:১৪ অপরাহ্ণ
  • ৩১৩ ০৯ বার দেখা হয়েছে

ফেসবুকে কটূক্তি করে দেওয়া পোস্ট নিয়ে পরিবারের মধ্যে সংঘর্ষ

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে এ ঘটনায় বর্তমান মেম্বারসহ (ইউপি সদস্য) চারজন আহত হয়েছেন।

উজিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে দেওয়া পোস্ট ও আধিপত্য বিস্তার নিয়ে সাবেক-বর্তমান ইউপি সদস্যের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তারা বর্তমানে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ।

 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য লিটন বেপারী ও সাবেক সদস্য জামাল হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদ রয়েছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে বর্তমান ইউপি সদস্য ও তার ভাই আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অপর পক্ষের দুজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি বলেন, কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরাকোঠা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা বলেন, বর্তমান মেম্বর লিটনের বিরুদ্ধে সাবেক মেম্বরের জামালের ভাই কামাল ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি জিজ্ঞেস করায় জামাল, কামাল, শহীদ, আলাল, জাকারিয়া, আরিফ ও সিদ্দিকসহ কয়েকজন হামলা করে। তারা মেম্বর লিটন ও তার ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেছে। মেম্বর লিটনের অবস্থা আশংকাজনক। তিনি সুস্থ হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি সদস্য লিটনের ভাই হাসান বেপারী জানান, তিনদিন আগে বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহেআলম নিজ উদ্যোগে বড়াকোঠা ইউনিয়নে গরিবদের ছাগল বিতরণ করেন। এর মধ্যে পাঁচটি ছাগল বিতরণের জন্য তার ভাই লিটনকে দেন। ছাগল পাঁচটি গরীবদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু পরাজিত প্রার্থী জামাল হোসেনের ভাই মিজানুর রহমান কামাল ও তার সহযোগীরা সরকারের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করে ‘ছাগল নিয়ে সহবাস’ লিখে পোস্ট দেয়।

লিটন গত শুক্রবার জুমার দিনে মসজিদের মুসল্লিদের বিষয়টি জানালে প্রতিপক্ষ মিজানুর রহমান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়। এর জের ধরেই সন্ধ্যায় মিজানুর রহমান কামাল এবং তার ভাই শহিদুল ইসলাম, কামালের ভাতিজা আলাল, আশরাফুল, জাকারিয়াসহ ১৫-২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে ডাবের কুল বাজারে ভাতিজা রাজ্জাকের দোকানে হামলা চালায়। খবর পেয়ে তিনিসহ ভাই লিটন, নজরুল ও বাচ্চু সেখানে যান। তারা গেলে মিজানুর রহমান কামালসহ অন্যান্যরা ভাই লিটনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। এর মধ্যে লিটন ও নজরুলের অবস্থার আশঙ্কাজনক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell