বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ফেসবুকে স্ট্যাটাস কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২০৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।যশোরের বাঘারপাড়া পৌরসভায় ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহিরণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুকিত সরকার।

রিয়া মহিরণ এলাকার মৃত স্বপন রায়ের মেয়ে। তিনি যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

রিয়ার বোন প্রিয়া রায় জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরদিন শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সকালের খাবার খেতে ডাকা হয়। কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে গেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে প্রতিবেশী ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। রিয়া একজন সঙ্গীতশিল্পীও।

প্রিয়া রায় আরও জানান, ঐশীর ফেসবুক আইডিতে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা গেছে। মধ্যরাতে ওই স্ট্যাটাসটি সে পোস্ট করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell