বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচন সময়মতই হবে-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
  • ২৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচন সময়মতই হবে-শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কেএম শামীম ওসমান বলেছেন, ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচন সময়মতই হবে

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আদালতে যখন মামলা হবে তখন বলবে কী প্রমাণ আছে। তখন এই ভিডিও দেখানো হবে। যখন এই ককটেল ও আগুনের ভিডিও দেখানো হবে তখন এর চেয়ে বড় সাজা যাবজ্জীবন ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড। তখন কে কাদঁবে, ওর পরিবারের সদস্যরাই কাঁদবে। আমার এই এলাকার বেশ কিছু ছেলে ফেঁসে গেছে। এখনও সময় আছে থামানোর। ওদের আবারও ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

তিনি বলেন, ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচন সময়মতই হবে। আমি হয়তো আগামীতে আর নির্বাচন করবো না। এর আগে একবার পতিতাপল্লি উঠিয়েছি। এবার সব ভালো মানুষগুলোকে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং বন্ধ করবো। এগুলো করতে পারলে আমি আর নির্বাচন করবো না।

তিনি আরও বলেন, আমি এমন নারায়ণগঞ্জ করতে চাই যেখানে গভীর রাতে মেয়েদের একা হাঁটতে ভয় করবে না। নির্বাচনের পর স্পেশাল স্কোয়াড আনবো। মাদক ব্যবসায়ী যেই হোক, আমি ওদের ছাড়বো না। রাজনীতিতে মানুষের সেবা করতে এসেছি। আমি মারা গেলে যেন মানুষের চোখে একটু পানি আসে এতটুকুই আমার চাওয়া।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell