মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বকশিবাজারে বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা যাত্রীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৯, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
  • ৪৯৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বকশিবাজারে বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা যাত্রীর মৃত্যু

রাজধানীর বকশিবাজারে বাসের গ্লাস ভেঙে পেছনের সিটে বসা তোফাজ্জল হোসেন (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বকশিবাজার ফজলে রাব্বি হলের সামনের সড়কে চলন্ত বাসে এ দুর্ঘটনা ঘটে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে অপর যাত্রীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে নিয়ে আসা মুশফিকুর নামে এক যুবক জানান, ঠিকানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের যাত্রী ছিলেন তোফাজ্জল। বাসের পেছনে সিটে বসা ছিলেন তিনি। বাসটি বকশিবাজার ফজলে রাব্বি হল অতিক্রম করার সময় রাস্তায় থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের পেছন দিক ধাক্কা লাগে। এতে গ্লাস ভেঙে বাসের পেছনের সিটে বসা তোফাজ্জলের ওপর পড়ে। এ সময় তার মুখমণ্ডল ও শরীর থেকে রক্ত ঝরতে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell