সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বগুড়ায় রেলের বগির সিটের নিচ থেকে ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বগুড়ার সান্তাহারে রেলের বগির সিটের নিচ থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- লালমনিরহাটের অদিতমারীর উত্তর গোবদা গ্রামের ছামসুল হোসেনের জাহাঙ্গীর আলম (২৫), তার স্ত্রী শাপলা বেগম (২২) ও রংপুরের পীরগাছার অন্নদানগর গ্রামের মৃত আরফান আলীর ছেলে মজিবর রহমান (৪৪)।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে যাত্রীবেশে কয়েকজন মাদক নিয়ে বগুড়ার উদ্দেশে আসছেন। শুক্রবার রাত ৮টায় ট্রেনটি সোনাতলা রেলস্টেশনে দাঁড়ালে ৭৫১০ নম্বর বগিতে অভিযান চালিয়ে মাদকবহনকারী জাহাঙ্গীর ও স্ত্রী শাপলার বসার আসনের (সিট) নিচে প্লাস্টিকের ব্যাগে দেড় কেজি গাঁজা এবং পাশের সিটে বসা আরেকযাত্রী মজিবরের পায়ের মাঝখানে বাজারের ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। তাদের গ্রেফতার করে হয়। শুক্রবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell