বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪৪
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলো নারায়ণগঞ্জে রংমেলা নারী কল্যাণ সংস্থা- সভাপতি নীলা।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২১, ১২:১৯ পূর্বাহ্ণ
  • ৫০২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলো নারায়ণগঞ্জে রংমেলা নারী কল্যাণ সংস্থা। সারা দেশের মধ্যে কুটির শিল্প ক্যাটারীতে ২য় হয়েছে নারায়ণগঞ্জের এ শিল্প প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার পাওয়ার পর আরো একটি জাতীয় পুরস্কার পেলেন নারায়ণগঞ্জের পরিচিত মুখ, বহু প্রতিভার অধিকারী রং মেলা নারী কল্যাণ সংস্থার সভাপতি সাবিরা সুলতানা নীলা। এবার তিনি পেলেন জাতীয় পুরস্কার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০। সারাদেশের মধ্যে কুটির শিল্প ক্যাটাগরীতে ২য় স্থান অর্জন করেছে সাবিরা সুলতানা নীলার প্রতিষ্ঠান রং মেলা নারী কল্যাণ সংস্থা। ইতোমধ্যে বিজয়ীদের প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রনালয়। শীঘ্রই তুলে দেয়া হবে ৭টি ক্যাটাগরীতে জাতীয় পুরস্কার পাওয়া ২৩টি প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে পুরস্কার। শিল্পমন্ত্রনালায়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরনে শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার নীতিমালা ২০১৯ অনুযায়ী সরকার ৭ ক্যাটাগরির ২৩ শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ এর জন্য নির্বাচিত করে। এর মধ্যে কুটির শিল্প ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে সাবিরা সুলতানা নীলার প্রতিষ্ঠান রংমেলা নারী কল্যাণ সংস্থা দ্বিতীয় স্থান অর্জন করেছে। জানা যায়, নারী উদ্যোক্তা সাবিরা সুলতানা নীলা দীর্ঘদিন ধরে সমাজের অসহায় বঞ্চিতদের জন্য কাজ করছেন । নারায়ণগঞ্জ কারাগারে নারী কয়েদিদের বিনা মূল্যে কুটির শিল্পের প্রশিক্ষণ দেন তিনি। তার হাতে অসংখ্য নারী বিনামূল্যে কুটির শিল্পের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হয়েছেন। সাবিরা সুলতানা নীলার আর একটি মহৎ গুণ এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে শিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। পুরস্কার প্রাপ্তি নিয়ে এক প্রতিক্রিয়ায় সাবিরা সুলতানা নীলা জানান, পরিশ্রম করলে কোন কিছুই বৃথা যায় না। কঠোর পরিশ্রম একসময় সফলতা এনে দেয়। তার অন্যতম দৃষ্টান্ত হলো আমার এ পুরস্কার প্রাপ্তি। আমি খুবই আনন্দিত যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তিনি বলেন আমি কৃতজ্ঞ মহান আল্লাহ তায়ালার কাছে যিনি আমাকে সম্মান এনে দিয়েছেন। দ্বিতীয়ত আমার স্বামীর কাছে যিনি আমার প্রতি বিশ্বাস রেখে সব সময় কাজের উৎসাহ দিয়ে গেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell