বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বঙ্গবন্ধুর বায়োপিকের বর্তমান অবস্থাও জানিয়েছেন প্রধানমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২২, ৯:১৯ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’র ট্রেলার দেখেছি। যেটুকু দেখলাম, সবাই বেশ চমৎকার অভিনয় করেছে। তবে কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ট্রেলার যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে কান ফেস্টিভ্যাল গ্রহণ করতো না।

তিনি বলেন, ‘তবে আমি যেটা বুঝি ৭ মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখানোয় অনেকে কষ্ট পেয়েছেন। তারা অভিনয়ে ওটা দেখে মানতে পারেননি। এটাই হলো সমস্যা। আসলে সিনেমা বানালে কাউকে না কাউকে চরিত্রে অভিনয় করতে হবে। আমি মনে করি যেটুকু সবাই করেছেন, চমৎকার করেছেন। কানে যাওয়ার আগে আমাকে ট্রেলারটা পাঠিয়েছিল, আমি দেখেছি। যেসব জায়গায় সংশোধন করতে হবে, সেটা বলেছি। তারা সংশোধন করেও নিয়েছে।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান।

বঙ্গবন্ধুর বায়োপিকের বর্তমান অবস্থাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছবিটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময়ে ছবিটি দেখানোর চেষ্টা করছি।

 

‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ একটি সিনেমা এবং এটাকে সিনেমা হিসেবে দেখারই আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন।

‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস ও বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell