শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বন্দরে অভিযান ১৫০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার ১

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২০, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ
  • ২৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বন্দরে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ১শ’ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দেড়হাজার টাকসহ সেলিম (২৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের  সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি (৪৫) নামে এক র্শীষ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।

 

গত মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বন্দর থানার ছালেহনগরস্থ জনৈক তাহের আলী বসত ঘরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম ও পলাতক মাদক ব্যবসায়ী পাখিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৬(৭)২২।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার জনৈক নজরুল মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত সেরু মিয়ার ছেলে। পলাতক আসামী পাখি একই এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিমকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম ও পলাতক আসামী পাখি র্দীঘ দিন ধরে ছালেহনগর, রাজবাড়ী, শাহীমসজিদসহ বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। পাখিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell