বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৮
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

বন্দরে ককসিট কারখানায় ডাকাতি, লাখ টাকার মালামাল লুট

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৯, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বন্দরে ককসিট কারখানায় ডাকাতি, লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের বন্দরে আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড নামে একটি ককসিট কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাত আড়াইটায় বন্দর থানার লক্ষণখোলা মাদরাসা সংলগ্ন ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাতপরিচয় মুখোশধারী ১০ থেকে ১২ জনের ডাকাত দল কারখানার দারোয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে সিকিউরিটি গার্ড রুমে আটকে রেখে মেশিন ও ক্যাবলসহ মূল্যবান জিনিসপত্র পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।

 

কারখানার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাত দল কারখানায় প্রবেশ করেই দারোয়ানদের রুমে প্রবেশ করে এবং অন্যরা কারখানার ভেতরে ঢুকে মেশিন ও ক্যাবল কেটে নিয়ে পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে যায়। প্রায় আধাঘণ্টা ব্যাপী ডাকাত দল কারখানায় তাণ্ডব চালায়।

এ ব্যাপারে কারখানার মালিক মো. কামাল হোসেন বলেন, ভোরে নামাজ আদায় করতে ঘুম ভাঙলে স্থানীয় মেম্বারের ফোন কলে জানান আমার কারখানায় ডাকাতি হয়েছে। আমি নামাজ আদায় করে লোকজন নিয়ে কারখানায় এসে দারোয়ানদের হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি তাদের হাত-পায়ের বাঁধন খুলে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশে খবর দেই। পুলিশ এসে কারখানায় ডাকাতির ঘটনা তদন্ত করে। ডাকাতরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন কামাল।

এ ব্যাপারে দারোয়ান ইউসুফ আলী ও আফিজ মিয়া জানান, তারা রাত ২টার পরও কারখানার অভ্যন্তরে ঘুরে এসে গার্ড রুমে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর মুখোশধারী তিনজন ধারালো অস্ত্র নিয়ে তাদের গলায় ছুরি ধরে রেখে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে মারধর করে। তারা প্রাণের ভয়ে চিৎকার দিতে পারেননি। ডাকাতরা গেট খুলে কারখানায় একটি গাড়ি প্রবেশ করিয়ে তাতে মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলা হচ্ছে। সেই সঙ্গে পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।

বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, আমি এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং কি কি মালামাল নিয়ে গেছে তা তদন্ত করছি। মামলা রুজু হওয়ার পর আরও পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell