রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৯
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

বন্দরে পুলিশের ধাওয়ায় ডোবায় ডুবে বাবুর মৃত্যুর ঘটনায় কাউন্সিলর আশাকে আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১০, ২০২২, ৭:০২ পূর্বাহ্ণ
  • ৪৮০ ০৯ বার দেখা হয়েছে

বন্দরে পুলিশের ধাওয়ায় ডোবায় ডুবে বাবুর মৃত্যুর ঘটনায় কাউন্সিলর আশাকে আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ধাওয়ায় ডোবায় ডুবে নিলয় আহমেদ বাবুর মৃত্যুর ঘটনায় কাউন্সিলর আবুল কাউছার আশাকে হুকুমের আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও এলাকাবাসী।

সোমবার (৯ মে) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় কাউন্সিলর আশার সমর্থক, বিএনপির একাংশ ও ২৩ নং ওয়ার্ডের লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কাউসার আশা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি এই হত্যাকান্ডের সাথে কোনভাবেই সম্পৃক্ত ছিলেন না। স্থানীয় কিছু ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীর ইন্ধনে তাকে এই মামলায় হুকুমের আসামি করা হয়েছে। আমরা অবিলম্বে এই হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।

মানববন্ধনে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে কালাম সাহেবের পরিবার ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করে আসছে। কিন্তু সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে এই পরিবারের সন্তান আবুল কাউসার আশা নির্বাচিত হওয়ার পর থেকে তাকে জড়িয়ে নানা সময়ে কুৎসা রটিয়ে যাচ্ছে একটি মহল। এই নিলয় আহাম্মেদের মৃত্যুর ঘটনায় তাকে রাজনৈতিক ভাবে হয়রানীর উদ্দেশ্যে মামলায় হুকুমের আসামি করা হয়েছে। এই ঘটনা আদ্যেপান্ত পুলিশের জানা রয়েছে। এটি একটি অপমৃত্যু। সব জেনেও কেন পুলিশ এটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করলো তা আমার বোধগম্য নয়। সুষ্ঠু তদন্ত করে আবুল কাউসার আশাসহ অন্যান্যদের অবিলম্বে এই মামলা থেকে বাদ দিতে হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell