বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৬
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

বন্যার পানিতে গোসল করতে গিয়ে জীবিত ফেরা হয়নি তরুণের বিয়েবাড়ির আনন্দ শোকে পরিণত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

বন্যার পানিতে গোসল করতে গিয়ে জীবিত ফেরা হয়নি তরুণের বিয়েবাড়ির আনন্দ শোকে পরিণত

কাল বিয়ে। বাড়িতে উৎসবের আমেজ। আনন্দ আর হৈ-হুল্লোড়ের ফাঁকে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বন্যার পানিতে গোসল করতে। তবে গোসল করে আর জীবিত ফেরা হয়নি। ডুবে মৃত্যু হয়েছে সোহেল মিয়া (২২) নামের ওই তরুণের। এ ঘটনায় বিয়েবাড়ির আনন্দ শোকে পরিণত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর ১টার দিকে চার বন্ধুর সাথে গোসলে নেমে নিখোঁজ হন ওই তরুণ।

নিহত সোহেল মিয়া উপজেলার বারইপাড়া এলাকার শওকত আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বুধবার (১০ জুলাই) সোহেল মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। আজ দুপুরে চার বন্ধু মিলে উপজেলার নাংলা ইউনিয়নের নইলের ঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যান সোহেল। এসময় সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করেন। না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বিকেল সাড়ে ৩টার দিকে সোহেল মিয়ার মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell