সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৬
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

বরগুনায় নাসির উদ্দিন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ণ
  • ১৯০ ০৯ বার দেখা হয়েছে

 

বরগুনায় নাসির উদ্দিন যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।।

 

বরগুনা নগর প্রতিনিধি।। বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামের উপজেলা যুবদলের সাবেক এক সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরের দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বির (২৫) বিরুদ্ধে। উপজেলা বিএনপির দাবি, অভিযুক্ত দুজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য। ঘটনার পর পাথরঘাটায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অভিযুক্ত রাব্বি ও হাসান আজ সকালে একটি চায়ের দোকানে সিগারেটের ধোঁয়া নাসিরের মুখে ছুড়ে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নাসির তাদের থাপ্পড় মারেন। পরে দুপুরের দিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে নাসির শ্বশুরবাড়ি কালমেঘার ঘুটাবাছার উদ্দেশে রওয়ানা হন। এসময় হাসান ও রাব্বি তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী বলেন, ফ্যাসিবাদের পতনের পর পাথরঘাটায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আসাদুল নামের ছাত্রদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এ হত্যাকাণ্ডে অভিযুক্ত রাব্বি ও হাসান কোন রাজনীতির সঙ্গে যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell