শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

 বরগুনার পাথরঘাটায় মাদক বিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।  

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৯, ২০২৩, ১:১৪ পূর্বাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

 বরগুনার পাথরঘাটায় মাদক বিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।

শনিবার (১৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মো. প্রিন্স (৩০), সোর্স সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রিপন। তবে সাগর নামে আরেক সোর্সের ঠিকানা জানা যায়নি।

অভিযুক্তরা হলেন- একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সৈকত এবং আব্দুর রব।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট বাজার এলাকার জাকারিয়ার চায়ের দোকানে মাদক বিকিকিনি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সৈকত নামের এক যুবককে সন্দেহ হলে তাকে তল্লাশী করা হয় এবং তার পকেটে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এক পর্যায়ে সৈকত আত্মরক্ষার্থে পকেট থেকে ছুরি বের করে পুলিশ সদস্যদের ওপর এলোপাতাড়িভাবে আঘাত করে পালিয়ে যায়।

এসময় ডিবি পুলিশের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক রিমা আক্তার বলেন, আহতদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। এর আগেও অভিযুক্ত সৈকত মাদকসহ একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদক, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি শাহ আলম হাওলাদার।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযানের সময় মাদক কারবারি সৈকত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। আমরা সরেজমিন পরিদর্শনে আসছি। আহতদের মধ্যে রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell