রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৩
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বরিশালে ছেলে সন্তান না হওয়ায় নির্যাতন করে গৃহবধুকে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ
  • ৫৪৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ছেলে সন্তান না হওয়ায় নির্যাতন করে পারভিন বেগম নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তিন কন্যা সন্তানের জননী ওই গৃহবধু মারা যান।

নিহত পারভিন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক গ্রামের মানিক সিকদারের মেয়ে ও একই এলাকার আকতার সরদারের স্ত্রী।

নিহতের ভাই রিয়াজ সিকদার জানান, ছেলে সন্তান না হওয়া এবং পাকাঘর নির্মাণের জন্য বাড়ি থেকে টাকা এনে না দেওয়ার অযুহাতে পারভিনের ওপর নির্যাতন চালানো হতো।

পারভীনের মা কল্পনা বেগম জানান, পরপর তিন কন্যাসন্তান জন্ম দেওয়ায় পারভিনের প্রতি অসন্তুষ্ট হন তার স্বামী। পরে নানানভাবে নির্যাতন চালাতে শুরু করেন। এর জের ধরে বৃহষ্পতিবার (২৬ মে) পারভীন ও তিন কন্যা সন্তানের ভরণপোষন দিতে পারবেন না বলেও জানিয়ে দেন তিনি। এর প্রতিবাদ করলে পারভিনকে বেধরক মারধর করা হয়। পরে শুক্রবার (২৭ মে) পারভীন বাবার বাড়িতে এসে নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায়।

তিনি আরও বলেন, শরীরে আঘাতের চিহ্ণ দেখে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু সন্তানের কথা ভেবে পরদিন পারভীন স্বামীর বাড়িতে চলে যান। এরপর রোববার বিকেলে আবার নির্যাতন করে অসুস্থ অবস্থায় পারভিনকে হাসপাতালে নিয়ে যায় শশুরবাড়ির লোকজন। সন্ধায় তার মৃত্যুর খবর আসে।

নিহতের বাবা মানিক সিকদার বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ও ছেলে সন্তান না হওয়ায় প্রায়ই পারভীনকে মারধর করতো তার স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে শুক্রবার তিনি বাড়িতে চলে এসেছিলেন। কিন্তু তিন মেয়ের কথা ভেবে আবার স্বামীর বাড়িতে ফিরে যান।

এরপর রোববার আবারও পারভীনের ওপর অমানবিক নির্যাতন চালায় তার স্বামী। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতী ঘটলে তাকে বরিশালে রেফার করে চিকিৎসক। পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, ধরা পড়ার ভয়ে রোববার রাতেই এলাকা ছেড়ে পালান আক্তার সরদার। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

কাজীর হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়ের আহমেদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell