শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বরিশালের মুলাদীতে সন্তানকে বিষপান করিয়ে হত্যার পরে আত্মহত্যার চেষ্টা করেছেন মা।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১১, ২০২৪, ১:৩৮ পূর্বাহ্ণ
  • ২৮৫ ০৯ বার দেখা হয়েছে

বরিশালের মুলাদীতে সন্তানকে বিষপান করিয়ে হত্যার পরে আত্মহত্যার চেষ্টা করেছেন মা।

বরিশাল প্রতিনিধি।।

(১০ জানুয়ারি) সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মেহেনাজ আক্তার (১৩) ওই বাড়ির মো. মাহাবুব হাওলাদারের মেয়ে। তার মরদেহ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম।

অপরদিকে মৃতের মা তাসলিমা বেগমকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক আশরাফুল বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী মাহাবুব হাওলাদারের সাথে বুধবার সকালে ঝগড়া হয় তাসলিমার। এরপর মাহাবুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে সবার অজান্তে প্রথমে মেয়েকে বিষপান করিয়ে হত্যা করে নিজেও বিষপান করেন তাসলিমা।

তাসলিমার স্বামী মো. মাহাবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে তিনি কৃষিকাজে ক্ষেতে চলে যান। সকাল সোয়া ১০টার দিকে বাড়ির লোকজনের কাছে জানতে পারেন- বিষপানে তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে এবং স্ত্রী তাসলিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

একই কথা জানিয়েছেন প্রতিবেশীরাও। তাদের দাবি, মেয়ের মৃত্যু হলে তাসলিমা নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজনই তাসলিমাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিলা সুখী  জানান, চিকিৎসার মাধ্যমে তাসলিমাকে কিছুটা সুস্থ করে বরিশালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে। অপরদিকে মেয়েটির মা হাসপাতালে চিকিৎসাধীন। তাসলিমা সুস্থ হওয়ার পর তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell