সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৯, ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
  • ২৫ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে গত ৩ ফেব্রুয়ারি ২০২৬,মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র ২০২৬ সালের মেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএসএ’র সভাপতি এম রহমান, জহির এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও দিকনির্দেশনায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে।
দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর সকলের সর্বসম্মত সমর্থনে নতুন মেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আহমদ, চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস. আই. জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলমগীর।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র সকল ডিরেক্টর ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, ২০২৬ সালের মেলাকে আরও বৃহৎ, সুন্দর ও সফল করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বাংলা গান, নৃত্য, খাবার, লোকজ সংস্কৃতি ও পারিবারিক আনন্দে ভরপুর একটি স্মরণীয় আয়োজনের মাধ্যমে প্রবাসে বাঙালির মিলনমেলায় পরিণত হবে আসন্ন ২০২৬ সালের বাংলাদেশ মেলা—এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell