শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’-এ প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন-আইনজীবী সহকারীরা দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৪, ২০২৩, ১:০৭ পূর্বাহ্ণ
  • ২৩৩ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’-এ প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন-আইনজীবী সহকারীরা দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।

তিনি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, আইনজীবী সহকারীরা যথাযথ আইনি কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শোষণ-বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম স্বাগত বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান বক্তব্য রাখেন।

মহাসম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী মহোদয়রা, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী সহকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell