শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বাংলাদেশ আসার অভিযোগে ভারতীয় নাগরিককে আটক ৩জন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১১, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বাংলাদেশ আসার অভিযোগে ভারতীয় নাগরিককে আটক ৩জন

মিথ্যা কারণ দেখিয়ে বাংলাদেশ আসার অভিযোগে ভারতীয় তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আটক তিনজনকে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন থেকে মাধবপুর থানায় স্থানান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের আগরতলা রাজ্যের রেলস্টশন এলাকার প্রদীপ পাল (৫০), একই রাজ্যের আমতলী থানার রাণীর খামার গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে অজিৎ বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপালনগরের প্রিয়সী মহন দাসের ছেলে সমীর মহন দাস (৩০)।

বিজিবি জানায়, কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের টহল জোরদার রয়েছে। সোমবার ওই তিনজন মাধবপুরের ধর্মঘর সীমান্তের সন্তোষপুর এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় সীমান্তের পিলার নং ১৯৯৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবর হাতে আটক হওয়ার পর ভারতীয় নাগরিকরা জানান, ভারতের অভ্যন্তরে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হরণখোলা ক্যাম্পে নিজেদের আঁধার কার্ড জমা দিয়ে ধান কাটা ও ড্রাগন ফলের বাগান দেখার কথা বলে তারা বাংলাদেশে এসেছেন।

কিন্তু বিজিবি খোঁজ নিয়ে দেখে, প্রকৃতপক্ষে এ এলাকায় কোনো ধান কাটা হচ্ছে না এবং ড্রাগনের বাগানও নেই। তখন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স ও ৩৩০ ভারতীয় মুদ্রা (রুপি) জব্দ করা হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, আটক তিন ভারতীয় নাগরিককে পাসপোর্ট নিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell