শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৪
শিরোনামঃ
সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মিত্র কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩০, ২০২১, ৭:১৭ অপরাহ্ণ
  • ৪৮১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র প্রবাসী প্রতিনিধি: মার্কিন কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি (ডেমোক্র্যাট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে উল্লেখ করেছেন এবং বলেছেন দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে রয়েছে। গত ১৮ জুন হিউস্টনে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য লি বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও অগ্রসর করতে তার আগ্রহ প্রকাশ করেন। কংগ্রেস সদস্য লি বাংলাদেশে এক মিলিয়নের বেশি নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং এই মানবিক সঙ্কট সমাধানে মার্কিন কংগ্রেসে তার অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের জবাবে কংগ্রেস সদস্য লি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ লাভ করবে। তিনি মার্কিন কংগ্রেস ও সরকারের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সংক্রান্ত কংগ্রেসীয় ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সাথ বাংলাদেশের পিপল-টু-পিপল যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সাথে বাংলাদেশের একটি শহরের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় তার ধারণা ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell