শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩২
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বাংলাদেশ সবার ইতিহাস,কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না- ফারুকী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২০, ২০২৪, ১:২৯ পূর্বাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাংলাদেশ সবার ইতিহাস,কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না- ফারুকী

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জাদুঘরের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আধুনিকায়নও করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তর করা হবে। এতে স্থান পাবে ফ্যাসিবাদ হটানোর রক্তমাখা স্মৃতি। সংস্কার কোন প্রক্রিয়ায় হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে, তা মানুষকে জানানো যাবে।

তিনি বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধে পাকিস্তানের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

ফারুকী বলেন, বাংলাদেশ সবার ইতিহাস। তাই ইতিহাসকে আর কোনো সরকার নিজেদের স্বার্থে বিকৃত করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে। তা এই সরকার করবে না।

জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের বিষয়ে তিনি জানান, এমনভাবে এসব স্মৃতি রক্ষা করা হবে, যাতে কেউ ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হতে না পারে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell