মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৭
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশি নারীদের ভারতে যৌনপল্লিতে বিক্রি -পাচারকারীকে গ্রেফতার করে(সিআইডি)।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১২, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ
  • ২৮৩ ০৯ বার দেখা হয়েছে

বাংলাদেশি নারীদের ভারতে যৌনপল্লিতে বিক্রি -পাচারকারীকে গ্রেফতার করে(সিআইডি)।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে কানিজ ফাতেমা নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ফাতেমা অন্য ব্যক্তিদের সহায়তায় মোটা অঙ্কের বেতনে সেলাইয়ের কাজের কথা বলে বিভিন্ন বয়সী নারীদের ভারতে পাঠাতেন। পরে পাচারকারী চক্র ওই নারীদের ভারতে যৌনপল্লিতে বিক্রি করে দিতো। সেখানে নারীদের শারীরিক নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করা হতো।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সিআইডিপ্রধান মোহাম্মদ আলী মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় এবং সিরিয়াস ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার শেখ মো. আব্দুর রাজ্জাক ও উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ উদ্দীনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। অভিযানে সোমবার নারায়ণগঞ্জের কাশিপুর গ্রাম থেকে কানিজ ফাতেমা নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেফতার কানিজ ফাতেমা অন্য ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন বয়সী নারীদের ভারতে মোটা অঙ্কের বেতনে সেলাইয়ের কাজের প্রলোভন দেখাতেন। আর মানবপাচারকারী চক্রের কাছে টাকার বিনিময়ে হস্তান্তর করতেন। পরবর্তীসময়ে ওই ব্যক্তিরা সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে নারীদের ভারতে পাচার করে দিতেন। পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদের যৌনপল্লিতে বিক্রি করে দিতো। আর সেখানে তাদের শারীরিকভাবে নির্যাতন করে অনৈতিক কাজে বাধ্য করা হতো।

তিনি আরও বলেন, গ্রেফতার কানিজ ফাতেমাসহ অন্যদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সিআইডির মানবপাচার অপরাধ দমন শাখা কাজ করে যাচ্ছে। গ্রেফতার কানিজ ফাতেমা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আবু সাইদ ওরফে শহিদের স্ত্রী।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell