শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৪
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৮, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে ১৮০.৮০৭ মিলিয়ন ইউরো (২২৬৫ কোটি টাকা)  প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বাংলাদেশ সরকার ও ফেডারেল রিপাবলিক অব জার্মানি সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আর্থিক ও প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অব জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, ঢাকাস্থ জার্মান দূতাবাস, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কেএফডব্লিউ, জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেড এবং বিজিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির অধীনে নবায়নযোগ্য শক্তি (৫০.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত), টেকসই নগর উন্নয়ন (ইউরো ৯৫.৫  মিলিয়ন পর্যন্ত), কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে  ( ৫ মিলিয়ন  ইউরো পর্যন্ত)  সহযোগিতা দেওয়া হবে।

এছাড়া সামাজিক এবং পরিবেশগতভাবে সাউন্ড সাপ্লাই চেইন, বাণিজ্য এবং অবকাঠামো খাতে ১২ মিলিয়ন ইউরো,  জীববৈচিত্র্যের সুরক্ষা ৬ মিলিয়ন ইউরো এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় একটি প্রকল্পের জন্য ৭ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে, যার পরিমাণ আজ  মোট ৩.৫ বিলিয়ন ইউরোর বেশি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell