সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বাগেরহাটে ঘুষ ছাড়া পুলিশে চাকুরী পেলেন জুই সহ৩১ জন দরিদ্র পিতা মাতার সন্তান-বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা। 

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৯, ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ
  • ৩৩৭ ০৯ বার দেখা হয়েছে

  নগর  সংবাদ।।বাগেরহাটে ঘুষ ছাড়া পুলিশে চাকুরী পেলেন জুই সহ৩১ জন দরিদ্র পিতা মাতার সন্তান।বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা।

মেয়ে জুইয়ের সঙ্গে হতদরিদ্র কৃষক বাবা জিল্লুর রহমান কখনও ভাবিনি ঘুষ ছাড়া আমার মেয়ের চাকুরী হবে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। এখন আমার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত হল। আমরাও চিন্তামুক্ত হলাম।’ এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত জুইয়ের বাবা হতদরিদ্র কৃষক মোঃ জিল্লুর রহমান। সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নতুন পুলিশ লাইন্স মিলনায়তনে মেয়ের চাকুরীর খবরে আবেগাপ্লুত মোঃ জিল্লুর রহমান আরও বলেন, সব সময় চেয়েছি আমার মেয়েরা কিছু করুক। ছেলে নেই তো কি হয়েছে। আল্লাহ মেয়ে তো দিয়েছেন। তাই চরম আর্থিক অনটনের মধ্যে খেয়ে না খেয়ে মেয়েদের পড়াশুনা চালু রেখেছি। কিন্তু মেয়েদের চাকুরী নিয়ে খুবই চিন্তায় ছিলাম। কারণ আমার টাকাও নেই, আবার বড় কোনো আত্মীয় স্বজনও নেই। তারপরও আল্লাহর রহমতে মেধার জোরে আমার মেয়ের চাকুরী হয়েছে। কোন প্রকার সুপারিশ ও ঘুষ ছাড়া চাকুরী প্রদান করায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
কনস্টেবল পদে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত মোস্তফা মোল্লার মেয়ে লাবনী খানম বলেন, আমরা সাত বোন, কোন ভাই নেই। বাবা-মায়ের সব চিন্তা আমাদের নিয়ে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে এসএসসি পাশের পর থেকে বিভিন্ন দপ্তরে চাকুরীর চেষ্টা করেছি, হয়নি। আল্লাহর রহমতে এখন চাকুরী হয়েছে। এখন সংসারের পাশাপাশি ছোট বোনদের পড়াশোনার জন্যও কিছু টাকা দিতে পারব। এই বলে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন লাবনী খানম। অনলাইনে আবেদনের পর গত ২৯ নভেম্বর থেকে ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল পদে ৩১ জন নিয়োগের প্রক্রিয়া শুরু করে বাগেরহাট জেলা পুলিশ। সকল প্রক্রিয়া শেষে সোমবার (৮ নভেম্বর) রাত দেড়টায় কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫ জন ছেলে ও ৬ মেয়ের নাম ঘোষণা করেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। ফলাফল ঘোষণা শেষে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা পুলিশ কনষ্টেবল পদে চাকুরী দিয়েছি। আমরা চেষ্টা করেছি মেধাবীদের পুলিশ সদস্য হিসেবে কাজ করার সুযোগ দেয়ার। ভবিষ্যতেও সকল নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার আশ্বাস দেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে আমরা খুবই সতর্কতার সাথে দালাল ও প্রতারক চক্র দমন করার চেষ্টা করেছি। এর অংশ হিসেবে কনস্টেবল পদে নিয়োগে দালালির অপরাধে তিন জন প্রতারককে আটক করেছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell