বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রী কে কুপিয়ে ও জবাই করে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ
  • ২১৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রী কে কুপিয়ে ও জবাই করে হত্যা

নরসিংদীর হাজিপুরে বাড়িতে ডেকে নিয়ে সাবেক স্ত্রী রুনা বেগমকে (৪৫) কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় রওশন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিহত রুনাকে সদর উপজেলার হাজিপুর চকপাড়া এলাকায় তার বাড়িতে ডেকে নিয়ে যান সাবেক স্বামী রওশন মিয়া। সেখানে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে রুনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান রওশন মিয়া। এ ঘটনার পর রওশন মিয়া নৌকাযোগে ব্রাক্ষণবাড়িয়া পালানোর সময় মেঘনা নদীর বেঙ্গল ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন রওশন।

এ ঘটনায় নিহতের ভাই সাহাউদ্দিন রওশন মিয়াকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহাম্মেদসহ পুলিশের কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell