রবিবার ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৯
শিরোনামঃ
বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ নওগাঁয় টয়লেট ট্যাংকি থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, ধ’র্ষ’ণের পর হ*ত্যার অভিযোগ। মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে,” মনরেগা “বাঁচাও অভিযান, অবস্থান ও সত্যাগ্রহ। চৌহালীতে ১১জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভায় জনতার ঢল রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে’গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র তারাপীঠে আগমন মানেই শুধুই দর্শন নয়-এ এক আত্মিক প্রশান্তির যাত্রা”DELUXE APANJAN GUEST HOUSE যৌথবাহিনীর অভিযানে মাগুরায় দুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

বান্দরবানের নদী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ জুন) ভোরে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের  ২ নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশে মাতামুহুরী নদীর তীরে মরদেহটি ভেসে আসে, পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

শেখ জুবাইরুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে।

এদিকে শেখ জুবাইরুল ইসলাম এর সাথে থাকা আরো ২ পর্যটক ও নিখোঁজ বলে জানায় পুলিশ ।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, জুবাইরের মরদেহ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তার তিনিসহ তিনজন আলীকদমে বেড়াতে এসেছিলেন। একজনের মরদেহ পাওয়া গেছে। আর তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

আলীকদমে বিভিন্ন পর্যটনকেন্দ্র গড়ে উঠছে আর সেই সঙ্গে মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে পাহাড়ি ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকরা হেঁটে দুর্গম পাহাড়ের বিভিন্ন স্থানে ছুটে যান রাতদিন। অভিজ্ঞতা না থাকায় দুর্গম পাহাড়ি পথে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell