শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৩
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য,গৃহবধূর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৪, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ
  • ২৫৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য,গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে আয়শা আক্তার আশা (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা না হত্যা, পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি।

তার স্বামী অটোচালক ওবাইদুর রহমান রনি দাবি করেছেন, বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে মনোমালিন্য হয়। এই কারণে আয়শা গলায় ফাঁস দেন।

রনি পেশায় একজন অটোরিকশা চালক। এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার।

তিনি জানান, আয়শা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাদশা মিয়ার মেয়ে। তিনি স্বামী রনির সঙ্গে সবুজবাগের রাজারবাগ কালীবাড়ি এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, আয়শার স্বামী একজন অটোরিকশা চালক। আয়শা বাবার বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন। এসব কথা নিয়ে আজকে সকালের দিকে স্বামীর সঙ্গে আয়শার মনোমালিন্য হয়। এর মধ্যে তিনি ওই টিনশেড বাড়িতে রুমের দরজা আটকে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিকভাবে তার স্বামী তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

মুগদা হাসপাতাল থেকে আয়শার মরদেহ হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এদিকে সবুজবাগ থানার ওসি (তদন্ত) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, আয়শার বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে হলেও তার বাবা বাদশা মিয়া খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell