শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বালুচাপা অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বালুচাপা অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার

সাভারের আমিন বাজার থেকে বালুচাপা অবস্থায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা দুর্বৃত্তরা বাবা ছেলেকে হত্যার পর মরদেহ গুম করতে মাটিচাপা দিয়ে রাখে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে আমিনবাজার বড়দেশী রুপালি সৈকত হাউজিং সোসাইটির একটি গরুর ফার্ম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফুয়াদুল ইসলাম (৫৪) ও তার আড়াই বছরের ছেলে আশিক। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

স্থানীয়রা জানায়, বছরখানেক আগে আমিনবাজার বড়দেশী রূপালী হাউজিং সোসাইটির প্লটটিতে বসবাস শুরু করেন ফুয়াদুল ও তার ছেলে আশিক। এ সময় প্লটটিতে একটি গরুর ফার্ম গড়ে তোলেন তিনি। হঠাৎ গত কয়েকদিন ধরে নিখোঁজ হন বাবা-ছেলে।

সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে এলাকাবাসী ও পুলিশ গিয়ে ফুয়াদুল ও তার ছেলে আশিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ খামারের ভিতরে বালুচাপা দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫-৬ আগে তাদের হত্যা করে বালুচাপা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell