রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বালুচাপা দেওয়া মরদেহটি টেনে তুলেছে কয়েকটি কুকুর

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৩, ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

বালুচাপা দেওয়া মরদেহটি টেনে তুলেছে কয়েকটি কুকুর

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুর নিচ থেকে আজাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহের অংশ টেনে তুলেছে কয়েকটি কুকুর। পরে বালুচাপা দেওয়া মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।

 

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন আবাসন প্রকল্পের সীমানা প্রাচীরের মধ্যে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহদেহটি ভ্যানচালক আজাদের বলে শনাক্ত করেন নিহতের ছেলে রিপন হোসেন (১৯)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকটি কুকুর বালুর নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে। এতে যার এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

রিপন হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার বাবা ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে তিনি খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell