সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাসচাপায় আহত ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহীর মৃত্যু 

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
  • ১১৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাসচাপায় আহত ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় আহত ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-রায়গঞ্জের লাঙ্গলমোড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৭) এবং বগুড়া জেলার শেরপুর উপজেলা ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে অটোরিকশাটির চালক সাহেব আলী (৫৫)।

স্থানীয়রা জানান, চার যাত্রীসহ অটোরিকশাটি চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সোশ্যাল ইসলামি ব্যাংকের এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে চারজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত ওই দুই ব্যক্তি সন্ধ্যার পর শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell