সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫৬
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

বাসায় ইয়াবা মজুদ, ৮০ হাজার ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৬, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
  • ৪২৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। বাসায় ইয়াবা মজুদ করে রাখতেন স্ত্রী ফাতেমা বেগম আর স্বামী দিল মোহাম্মদ সেই ইয়াবা পাইকারী দরে বিক্রি করতেন দেশের বিভিন্ন জেলার ক্রেতার কাছে। নগরের চান্দগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতারের পর জানা যায় এমন তথ্য।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে সিএমপি মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের কার্যলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা উত্তর ও দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যায় চান্দগাঁও থানা এলাকা থেকে দিল মোহাম্মদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে চন্দ্রিমা আবাসিকের এক নম্বর রোডের মো. আবুল হাশেমের বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়। বাসার বেড রুমে একটি কাপড়ের ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও একই ব্যাগে ইয়াবা বিক্রয়ের নগদ ২ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮০ হাজার  ইয়াবা অনুমানিক মূল্য দুই কোটি চল্লিশ লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার পাইকারী  ইয়াবা ব্যবসায়ী। তারা মিয়ানমার থেকে টেকনাফ হয়ে ইয়াবার বড় বড় চালান সংগ্রহ করে। গ্রেফতার ফাতেমা ইয়াবা বাসায় মজুদ রাখতেন। স্বামী দিল মোহাম্মদ বিভিন্ন জেলায় পাইকারী বিক্রয় করতেন। দিল মোহাম্মদ সৌদি আরব থাকতো। সেখান থেকে ২০১৯ সালে বাংলাদেশে আসে। আসার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। অন্যান্য কাজের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পরে শুরু করে ইয়াবা ব্যবসা। এ ব্যবসায় বেশি লাভ হওয়ায় ২০১৯ সাল থেকেই ইয়াবা বিক্রি সঙ্গে যুক্ত। চার বছর ধরে ইয়াবা বিক্রি করলেও এর আগে সে আটক করা হয়নি। আর তার স্ত্রী বাসায় ইয়াবা লুকিয়ে রাখতো।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবি গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত কমিশনার উপ-পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম ও পরিদর্শক মোক্তার হাসান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell