শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে-কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৭, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ণ
  • ৯৭ ০৯ বার দেখা হয়েছে

বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে-কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

কুমিল্লা প্রতিনিধি।।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা–৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি, তিনি সহিহ-সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ওনার (খালেদা জিয়া) স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো আপস করেননি। আল্লাহ তাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য সারা মুরাদনগরে পাঁচশর অধিক কোরআন খতম হয়েছে। ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকার দরকার। তার বিকল্প নেই।

জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোরআনের শাসন কায়েম করার আগে সেটি নিজেদের মধ্যে প্রয়োগ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুরাদনগরবাসীর জন্য কিছুই করেননি। একটি টিউবওয়েল, স্কুল বা মাদরাসাও করেননি। ওনার বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কোনো সিগনেচার দিতে হয়নি, আদালতে যেতে হয়নি—আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell