শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

বিএনপির আন্দোলন হলো পুতুল নাচ খালেদা জিয়া দণ্ডিত নির্বাচন করতে পারবে না-নানক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

বিএনপির আন্দোলন হলো পুতুল নাচ খালেদা জিয়া দণ্ডিত নির্বাচন করতে পারবে না-নানক

মহাসিন মুন্সী।।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে। এ পুতুল নাচ করে লাভ নেই। তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, খালেদা জিয়া একজন দণ্ডিত। সুতরাং তারা কোনোদিন নির্বাচন করতে পারবে না। কোনো দিন তারা ক্ষমতায় আসতে পারবে না। শনিবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানক বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ যে কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে। মৌলভীবাজারে শিল্প কলকারখানা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা পৌঁছে যাচ্ছে মোবাইল ফোনে। তিনি বলেন, তারা এখন অস্ত্র মজুত শুরু করেছে। ছাত্রদল কর্মী ধরা পড়েছে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে। ওরা শান্তি হরণ করার জন্য, আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে: নানক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এককালীন ২৫ লাখ টাকার বৃত্তি, একশত সেলাই মেশিন, ২৫ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell