মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল-আটক ৩

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৬, ২০২৩, ১০:৫৪ অপরাহ্ণ
  • ২৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল-আটক ৩

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধের ১ম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো। রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরানা পল্টন এলাকায় যুবদলের মিছিল শুরু হয়ে বায়তুল মোকারম এলাকায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাজ্ঞীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক মিয়া রাসেল। এ মিছিল শেষে যুবদলের তিনজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ। তিনি বলেন, মিছিল থেকে পুলিশ যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে গ্রেফতার করেছে।

 

 

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে ঢাকার ৫ স্থানে মিছিল হয়েছে। কামরাঙ্গীরচর খলিফা রোড, হাজারীবাগ পুরান থানার সামনে, পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড়, গোরান টেম্পু স্ট্যান্ড ও শান্তিনগর মোড় থেকে মালিবাগ মোড়ে এসব মিছিল হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাসির মোল্লা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, মো. জসিম উদ্দিন, মহসিন তালুকদার প্রমুখ। ছাত্রদল নেতাকর্মীরা পুরাতন রমনা থানা-হলি ফ্যামিলি-মগবাজার অভিমুখে অবরোধের সমর্থনে মিছিল করেছেন। অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ১২ দলীয় জোটের নেতারাও। প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান প্রমুখ অংশ নেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell