সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৯, ২০২১, ৯:০৬ অপরাহ্ণ
  • ২৩৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় দানেজ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা বাজার এলাকায় দাফনের আগে নিহতের লাশবাহী সহস্রাধিক মানুষের প্রতিবাদী অংশ বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করে।

 

মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

এ সময় তারা মাছচাষি দানেজ হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বক্তরা বলেন, আমরা খুনীদের ফাঁসির দাবি  জানাচ্ছি। বিলশুকা গ্রামের মাঠে দানেজ আলীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে নির্মমভাবে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবি জানান তারা।

মানববন্ধনে এলাকার হাজারো নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে বিলশুকা গ্রামে নিজের গম ক্ষেতে যান দানেজ আলী। সে সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মৃত শামসুদ্দিন প্রমাণিকের ছেলে জিয়াউল ইসলাম জিয়া (৪২), রবিউল (৪৬), আছান (৫২), আছানের ছেলে সাগর (২৪), মুক্তারের ছেলে শিমুল (২৮), নুরুদ্দিন লড়ুর ছেলে লিপন (৩৬), আফতার প্রমাণিকের ছেলে শাহীন, শ্যামল ও সুজনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারপিট করে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন দানেজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত দানেজের ছেলে স্বপন আলী ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell