শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিজিবি’র অভিযানে ১৯কেজি স্বর্ণসহ চোরাকারবারি গ্রেফতার

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।। ভারতে পাচারকালে ১৯কেজি স্বর্ণসহ মোহাম্মদ জুয়েল(৩২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) টহল দল। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ১৫কোটি টাকারও বেশি। আজ সকাল সোয়া নয়টার দিকে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমের নির্দেশনায়। অভিযানে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন ও নগদ ২৪হাজার ৬৯০টাকা জব্দ করা হয়। গ্রেফতার জুয়েল পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা মধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে। বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন(৫৬ বিজিবি) সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধান পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি স্বর্ণের বারসহ হাতে নাতে জুয়েলকে গ্রেফতার করা হয়। ৫৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণসহ অন্যান্য সামগ্রীর মুল্য ১৫ কোটি ১২লাখ ৬১হাজার ৯৫৮টাকা। এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট পঞ্চগড় থানায় মামলা করে আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell