শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৭
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিদেশে না যেতে পারার হতাশায় যুবকের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৭, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে মো. আব্দুল্লাহ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।

নিহত আব্দুল্লাহ উপজেলার কলাতিয়া ইউনিয়নের ছাতিরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

নিহতের বোন জানান, আব্দুল্লাহ একটি কোম্পানিতে মালামাল ডেলিভারির কাজ করতো। বিদেশের যাওয়ার জন্য টাকা জমা দিয়ে দুই বছরেও সেটির কোনো অগ্রগতি হচ্ছিল না। ভালো কোনো কাজ না থাকায় তিনি হতাশায় ভুগছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বোঝা যাচ্ছে না।

তিনি আরও বলেন, রাতে আমার ভাই আমাকে ম্যাসেজ দিয়ে বলেছিল, ‘আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে’। এটি গভীর রাতে হওয়ার সে সময় আমি  ম্যাসেজ দেখিনি। সকালে মেসেজ দেখার পরে ঘরে গিয়ে দেখি আমার ভাই দুনিয়াতে নেই।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ জানান, কলাতিয়া ইউনিয়নের ছাতিরচর গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুনেছি তিনি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েও না যেতে পারায় হতাশাগ্রস্ত ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell