শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বিধবা নারীকে কোদাল দিয়ে কুপিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৬, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিধবা নারীকে কোদাল দিয়ে কুপিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী আবেয়া বেওয়া (৫০)।তিনি উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।  

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে দিয়ে মারা যান আব্দুল আজিজ। সেই জমি চাষাবাদে চলে ছেলে সন্তানহীন বিধবা আবেয়ার সংসার। মেয়েরা তাদের স্বামীর বাড়িতে থাকায় একাই থাকেন আবেয়া। এ সুযোগে তার চাষাবাদের জমি দখলের চেষ্টা করে আসছে প্রতিবেশি মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন।

২৪ জুলাই আবেয়া বেওয়ার রোপণ করা আমন ধানের চারা ওপরে জমি দখলের চেষ্টা করে প্রতিপক্ষ মফিজ উদ্দিন। ওইদিন লোকজন নিয়ে আবেয়ার আমনের খেতে গিয়ে চারাগুলো উপড়ে ফেলছিল মফিজ ও তার লোকজন। এতে বাঁধা দিলে আবেয়া বেওয়াকে মারধর করে এবং কোদাল দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। বিধবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  এ ঘটনায় ন্যায়বিচার পেতে পরদিন মফিজ উদ্দিনকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন বিধবা আবেয়া বেওয়া। অভিযোগ দায়েরর পর থেকে পলাতক রয়েছেন প্রতিপক্ষ মফিজ উদ্দিন।

আবেয়া বেওয়া বলেন, আমি তাদের বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell