মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৩
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম,হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন এক ভাইয়ের

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২৩, ৯:২০ অপরাহ্ণ
  • ৩২৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম,হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন এক ভাইয়ের

ফরিদপুরে খালাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ভাইয়ের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার ভাজনডাঙ্গী গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

ওই তিন ভাই হলেন- ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা তারা ফকিরের ছেলে মোহসিন ফকির (৪৫), মজনু ফকির (৩৫) ও বজলু ফকির (৩২)।

এর মধ্যে মহসিন ফকিরের বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার ডান হাঁটুতে অস্ত্রের কোপ রয়েছে। মজনু ফকিরের মাথা ও মুখে ধারালো অস্ত্রের কোপ রয়েছে এবং বজলু ফকিরের হাতে ও কাঁধে কোপ রয়েছে।

আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মহসিন ফকিরকে ঢাকার জাতীয় আর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। অপর দুই ভাইকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাটি ফরিদপুরের ২৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাউল হোসেন বলেন, গুচ্ছগ্রামে দুটি পরিবার পাশাপাশি বসবাস করে। তারা সম্পর্কে খালাতো ভাই। মোহাসিনদের সঙ্গে তার খালাতো ভাই মিজান মল্লিক ও আবুল মল্লিকের গত ১০ বছর ধরে সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সালিশ বিচার হলেও কোনো সমাধান হয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে বাড়ির সীমানার গাছের সজনে পাড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে মিজান মল্লিক ও তার ভাই আবুল মল্লিক ও তাদের বাবা ইসমাইল মল্লিক এবং পরিবারের কয়েকজন নারী সদস্য দাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ওই তিন ভাইকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তিন ভাইকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন সাহা বলেন, আহতদের মেডিকেল হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। মহসিনের কব্জির রগ সব কেটে শুধু মাংস ঝুলে রয়েছে। এ অবস্থায় তার হাতটি জোড়া দেওয়া সম্ভব কি-না বিধায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি মজনু ফকিরের অবস্থাও সন্তোষজনক নয় বিধায় তাকেও ঢাকায় স্থনান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell