শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৪
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করলো ওমান

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৯, ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ
  • ৪৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করলো ওমান

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করলো ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নৈপুণ্য দেখিয়ে জয় দিয়ে শুরুটা রাঙালো তারা।

আয়ারল্যান্ড যদিও লড়াকু সংগ্রহ পায়, তবে শেষে গিয়ে হারতে হয় ৫ উইকেটে।
জিম্বাবুয়ের বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওমান।

আইরিশদের উদ্বোধনী জুটি অবশ্য সফল হতে পারেনি। ২৩ রানে পল স্টার্লিংয়ের বিদায়ের পর ২০ রানে উইকেট হারান অ্যান্ডি ম্যাকব্রাইন। তিনে নামা বালবার্নি ৭ রানের বেশি করতে পারেননি। এরপর অবশ্য দলের হাল ধরেন হ্যারি টেক্টর। মাঝে লরকান টাকার করেন ২৬ রান। ছয়ে নামা জর্জ ডকরেলকে নিয়ে ৭৯ রানের জুটি গড়ে সংগ্রহ বাড়ান টেক্টর। ফিফটির দেখাও পান তিনি। তবে আর দুই রান যোগ করতেই হারান উইকেট।

একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকান ডকরেল। ৬৪ বলে ফিফটির দেখা পান তিনি। অপরপ্রান্তে এসে গ্যারেথ ডেলানি ২০ ও মার্ক অ্যাডায়ার ১৫ রান করে বিদায় নেন। তবে ডকরেল থাকেন অপরাজিত। তার ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ২ ছক্কায়। এছাড়া গ্রাহাম হিউম অপরাজিত থাকেন ১৫ রানে।

রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই জতিন্দর সিংকে (১) হারায় ওমান। এরপর তিনে নামা আকিব ইলিয়াসের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন ওপেনার কাশ্যপ প্রজাপতি। ৫৪ বলে ফিফটির দেখা পান তিনি। আর আকিবের লাগে ৪৭ বল। ৫২ রান করে তিনি বিদায় নিলে ভাঙে এই জুটি। তবে জিসান মাকসুদ নেমে আবারও জুটি গড়েন প্রজাপতির সঙ্গে। ৬৩ রানের এই জুটি ভাঙে প্রজাপতি বিদায় নিলে। ৭২ রান করে থামে তার ইনিংস।

পাঁচে নেমে মাকসুদকে সঙ্গ দেন মোহাম্মদ নাদিম। ৫৮ বলে ফিফটির দেখা পান ওমান অধিনায়ক। এরপর ৯ রান যোগ করতেই হারান উইকেট। শেষদিকে আয়ান খান করেন ২১ রান। বাকিটা সম্পন্ন করে নেন নাদিম। ৫৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন শোয়াইব খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell