রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২১, ২:২৩ পূর্বাহ্ণ
  • ৩৩১ ০৯ বার দেখা হয়েছে

রিপোর্টঃ আশিকুর রহমান, নেত্রকোনা জেলা প্রতিনিধি। আগামী নভেম্বর ১৪ তারিখ থেকে শুরু হচ্ছে দাখিল পরীক্ষা। তাই সারা দেশেই চলছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের শেষ মিলনায়তন ও বিদায়ী সংবর্ধনা। তেমনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিষ্ণুপুর মোহসিনিয়া দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজন করা হয় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্টানের প্রিন্সিপাল মোঃ ফরিদ আহমেদ, সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্য সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান সিনিয়র শিক্ষক আব্দুল সাত্তার সাহেব।গ্রামের প্রবীণ অতিথি মোঃ সুতিবুর রহমান,হারেজ উদ্দিন, সিনিয়র ছাত্র এবং সাবেক কেবিনেট সভাপতি শেখ সোহেল রানা শাকিম সহ আরো অনেকেই। প্রিন্সিপাল ফরিদ আহমেদ বলেন, বিগত ১০ বছর পড়াশোনা করার পর আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। কথায় আছে, যেতে নাহি দিতে চায়, তবুও যেতে দিতে হয়। তোমাদের জন্যও রইলো অফুরন্ত দোয়া ও ভালোবাসা।। তোমরা এসেছিলে শিক্ষার জন্য, আরো উচ্চ শিক্ষিত হও, নিজেকে গড়ে তোল দেশের সেবার জন্য এই কামনাই করি। সিনিয়র শিক্ষক আব্দুল সাত্তার সাহেব এই প্রতিষ্ঠান সাবেক মৃত দাতা ও শিক্ষককে শ্রদ্ধার সহিত স্মরণ করে বলেন এই প্রতিষ্ঠান তাদের পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছিল। আজ তোমরা এই প্রতিষ্ঠানের অহংকার তোমরাই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। তোমাদের জন্য রইল দোয়া ও শুভকামনা। সিনিয়র ছাত্রদের পক্ষ থেকে শেখ সোহেল রানা শাকিম বলেন, সার্টিফিকেট এর পাশাপাশি আমাদের আদর্শ থাকা চাই। আদব থাকা চাই। মানুষের সাথে ভাল আচরন করতে উৎসাহিত করে বলেন মুখে চেয়ে মানুষের কাছ থেকে দোয়া নিতে হয় না, ভালো আচরণ করতে শেখো। মানুষের সাথে ভাল আচরণ করলে মানুষ এমনিতেই তার মন থেকে তোমার জন্য দোয়া করবে। বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, মা বাবার দোয়া থাকলে তোমরাই জয়ী হবে ইনশাআল্লাহ। পরিশেষে অত্র মাদ্রাসা থেকে তাদেরকে বিদায় সংবর্ধনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell