রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১২
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

বিয়ের জন্য পাত্রী বাছতে টস করতে হচ্ছে ভারতে।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১০, ২০২১, ১:০১ পূর্বাহ্ণ
  • ৩৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিয়ের জন্য পাত্রী বাছতে টস করতে হচ্ছে ভারতে। ক্রিকেট-ফুটবলের মতো খেলাগুলোতে টসের বিষয়টি খুবই প্রচলিত। কিন্তু কখনো শুনেছেন, বিয়ের জন্য পাত্রী বাছতে টস করতে হচ্ছে? হ্যাঁ! সম্প্রতি এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে পাশের দেশ ভারতে। খবর অনুসারে, ঘটনাস্থল কর্ণাটকের হাসান জেলার সাকলেশপুর গ্রাম। বছরখানেক আগে সাকলেশপুরের এক যুবকের সঙ্গে পাশের গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সমস্যা শুরু হয় ছয় মাস আগে। প্রেমিক-প্রেমিকার জীবনে আবির্ভাব ঘটে তৃতীয় ব্যক্তির।

ওই যুবক তার প্রেমিকাকে লুকিয়ে অন্য একটি গ্রামের এক তরুণীর সঙ্গে আলাপ করেন। পরে তাদের মধ্যেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকে দুজনকেই আলাদা করে সময় দিতেন এবং দুই প্রেমিকার অজান্তেই এই কাজ করতেন সেই যুবক।

কিন্তু সত্য আর কতদিন চাপা থাকে! যুবককে দ্বিতীয় প্রেমিকার সঙ্গে দেখে ফেলেন তার প্রথম প্রেমিকার এক আত্মীয়। এই কথা চারদিকে ছড়িয়ে পড়লে বেশ বিপাকে পড়েন প্রেমিক। তবে তিনি পরিবারকে জানিয়ে দেন, দ্বিতীয় প্রেমিকাকেই বিয়ে করতে চান। কিন্তু প্রথম প্রেমিকাও নাছোড়বান্দা।

অন্যদিকে, দ্বিতীয় প্রেমিকার বাবা-মা ওই যুবকের সঙ্গেই মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। দুই তরুণীই ওই যুবককে বিয়ে করতে জেদ ধরে বসেন।

শেষমেশ সমাধান খুঁজতে পঞ্চায়েতের দ্বারস্থ হয় পরিবারগুলো। কিন্তু পঞ্চায়েতপ্রধানও স্থির করতে পারছিলেন না, কী রায় দেওয়া যায়। শেষে ঠিক হয়, টস করেই এর সমাধান বের করা হবে। টসে যিনি জিতবেন, তিনিই ওই যুবককে বিয়ে করবেন।

শেষপর্যন্ত টসে কে জিতেছেন, তা নিয়ে গ্রামবাসীদের কাছ থেকে দুই ধরনের বক্তব্য এসেছে। কেউ বলছেন, প্রথম প্রেমিকা টসে জিতেছেন, কেউ বলছেন দ্বিতীয়। তবে যিনিই জিতুন না কেন, ওই যুবক শেষে স্থির করেন, তিনি প্রথম প্রেমিকাকেই জীবনসঙ্গী বানাবেন। আর হয়েছেও ঠিক তা-ই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell