রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কিশোরীর

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
  • ২৩৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নোয়াখালীর চাটখিলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে দশম শ্রেণির এক ছাত্রী (১৬)।

শুক্রবার (১ জুলাই) বেলা ১১টা থেকে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমিক মেহেদি হাসান রাফির (২২) বাড়িতে অবস্থান করছে ওই কিশোরী।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মেয়েপক্ষকে ডেকে এনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ ছেলেদের বাড়িতে বসেছি। আমরা সমাধানে আসার চেষ্টা করছি।’

ওই কিশোরী স্থানীয় ওমর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মেহেদি হাসান মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ডাক্তার বাড়ির ইসমাইল হোসেনের ছেলে।

কিশোরীর ভাষ্যমতে, তিন বছর ধরে মেহেদি হাসান রাফির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। রাফি বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গেছেন। এখন বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করছেন। এজন্য সে অনশনে বসেছে। রাফি তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই কিশোরী।

জানতে চাইলে মেহেদি হাসান রাফি বলেন, ‘এর আগেও সে আমার বাড়িতে এসেছিল। তখন তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়। আজ সে কিছুতেই বাড়ি ফিরে যাচ্ছে না। আমি ২০১৯ সালে এইচএসসি পাস করে এখনো পড়ালেখা অবস্থায় আছি। তার কাছে আরও কিছুদিন সময় চেয়েছি, কিন্তু সে মানে না। এখন মুরুব্বিরা সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell