মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২৩, ১০:১২ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

বীরগঞ্জে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বিভিন্ন ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, নিম্নমানের যন্ত্রপাতি, নন টেকনিক্যাল অদক্ষ জনবল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (২ নভেম্বর -২০২৩) দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উপজেলায় অবস্থিত বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, ফজলে এলাহী’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়, তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসিন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানসহ অভিযানিক দলের অন্যান্যরা।

 

প্রতিক্রিয়ার অফিসারগন জানান, গত অক্টোবর’২৩ মাসে প্রতিটি বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ডেকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্য ও দক্ষ লোকবলসহ সুন্দর পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় নিদের্শনা দেয়া হয় এবং গত ৩১ আগষ্ট’২৩ পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হয়। কিন্তু তারা অনেকেই সেই নির্দেশনা অনুসরন না করে নানান অনিয়ম করে চলছে। এর পরিপ্রেক্ষিতে পেশেন্ট কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এই অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। এ ব্যপারে পেশেন্ট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে জানান তার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell